আন্তর্জাতিক ডেস্ক : ক্রমাগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো উত্তর কোরিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ রাষ্ট্র হিসেবে পুনরায় তালিকাভুক্ত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিসভার এক বৈঠকে এ ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে রাষ্ট্রটির বিরুদ্ধে ‘খুব বড়’ নিষেধাজ্ঞা জারির হুশিয়ারিও দিয়েছেন তিনি।
বিবিসির এক সংবাদে জানানো হয় বৈঠকে ট্রাম্প বলেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আরও আগে কঠোর হওয়া উচিত ছিল। উত্তর কোরিয়া সন্ত্রাসবাদে আন্তর্জাতিক কর্মকাণ্ড সমর্থন করে। কিম জং-উন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা সত্ত্বেও পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত সপ্তাহে এশিয়া সফর শেষে দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফর শেষে আজ এ ঘোষণা দিলেন তিনি।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












