আ,হ,জুবেদ ঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে উদযাপন কমিটি ফাহাহিল এর উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল ফাহাহিল সিটিস্থ আল সাফি রেস্টুরেন্টে গত শুক্রবার রাত ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
কুয়েত প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক আবু সাইদ কুতুবুদ্দিনের সভাপতিত্বে ও আমজাদ আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুস ছালাম, সুহেল চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী বাচ্ছু, ব্যবসায়ী মিঠুন সেলিম,এস,এম আব্দুল আহাদ প্রমুখ।
জিয়াউল হকের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে , ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাওলানা আব্দুল আহাদ কোরান, হাদিসের আলোকে ও পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা করেন এবং মিলাদ মাহফিল পরিচালনা করেন।
পরে বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত কয়া হয়।












