আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও ইরাকের সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে ১২৯ জন নিহত ও আহত হয়েছে তিনশও বেশি মানুষ। ইরাকের সরকারি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ফায়ার সার্ভিস ও নিরাপত্তাকর্মীরা আহতদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন। খবর দ্য ইনডিপেনডেন্ট।
রোববার (১২ নভেম্বর) রাতের এই সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে বাগদাদ ও ইরানের পশ্চিমাঞ্চল। ইরাকের হালাবজা শহর থেকে ২১ মাইল দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। লোকজন আতঙ্কে বাড়িঘর থেকে ছুটে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। এ ছাড়া ইসরায়েল এবং কুয়েতেও কম্পন অনুভূত হয়।
রেড ক্রিসেন্টের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের কমপক্ষে আটটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও অনেক এলাকায় বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ভূমিকম্পের পর ভূমিধ্বসের কারণে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












