আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে বলে আবারো নিশ্চিত করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রধান ইউকিয়া আমানো।
ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু সমঝোতাকে প্রত্যয়ন করবেন না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (শুক্রবার) বক্তব্য দেয়ার পরপরই আমানো এ বিবৃতি দিলেন। আইএইএ প্রধান বলেন, ”আমি যেমনটি আগেও আইএইএ’র বোর্ড অব গভরনর্সকে বলেছি, ২০১৫ সালে সই হওয়া চূড়ান্ত পরমাণু সমঝোতার অধীনে ইরান যে প্রতিশ্রুতি দিয়েছিল তা মেনে চলছে এবং এখনো বলছি পরমাণু সমঝোতা বাস্তবায়নে তেহরান সহযোগিতা করে যাচ্ছে।”
ইউকিয়া আমানো বলেন, গত বছরের জানুয়ারি মাস থেকে জাাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুরোধে আইএইএ ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ করে আসছে। পাশাপাশি তেহরানের প্রতিশ্রুতির প্রতিও নজর রাখছে।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












