আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সামরিক দিবস উপলক্ষে দেয়া ভাষণে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা প্রতিদিনই বাড়ানো হবে।
রাজধানী তেহরানে সামরিক দিবসে উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠানে দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী কারো জন্য হুমকি হবে না। সংঘাত এবং উত্তেজনা পরিহার করার দিকে ইরানি সশস্ত্র বাহিনী এগিয়ে চলেছে বলেও জানান তিনি।
অবশ্য আগ্রাসনের বিরুদ্ধে কঠোর এবং শক্তিশালী জবাব দেয়া হবে বলেও জানান তিনি।
কুচকাওয়াজে ইরানি সেনাবাহিনীর সাফল্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে ইরানি সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধানরাসহ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান ডিভিশনগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












