ডেস্ক নিউজ: ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে রোববার আইএসের (ইসলামিক স্টেট) অতর্কিত হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছে।
পুলিশ সূত্রে বলা হয়েছে, রিয়াদ ও হাওয়াইজাহ শহরের সংযোগ সড়কে আইএস ভুয়া চেকপয়েন্ট বসিয়ে একটি গাড়িকে থামায় এবং পাঁচ আরোহীর সকলকে গুলি চালিয়ে হত্যা করে। নিহতদের মধ্যে পুলিশ স্টেশনের প্রধানও রয়েছেন।
হামলার পরপরই চরমপন্থী জঙ্গিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তাদের ধরতে অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদী আনুষ্ঠানিকভাবে তার দেশকে আইএসমুক্ত ঘোষণা করেন। এর আগে ইরাকী বাহিনী আইএস দখলকৃত পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












