গণজাগরনের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে সুনামগঞ্জে রবিবার মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদের মিছিল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেয়ার অভিযোগ এনে সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সদর আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার বাদী সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ স্বজন একই মামলায় ইমরান এইচ সরকারের সহযোগী হিসাবে সনাতন উল্লাসকেও আসামী করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য সুনামগঞ্জ সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলাটির নম্বর – সি আর. ২৪৮/১৭ ইং
মামলার বাদী নুর মোহাম্মদ স্বজন এজাহারে উল্লেখ করেন, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত তিনবারের সফল প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর স্লোগান রাষ্ট্রদ্রোহীতার সামিল, প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। তাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেয়ায় ইমরান এইচ সরকার ও অপর আসামী সনাতন উল্লাস সহ অজ্ঞাত আসামীদেরকে আইনের আওতায় এনে দৃষ্ঠাস্তমূলক শাস্তির দাবী করেন বাদী।
মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আব্দুল আজাদ রোমান বলেন, মামলাটি বিজ্ঞ বিচারক আমলে নিয়েছেন। ভাস্কর্য সরানোর প্রতিবাদে শাহবাগে গণজাগরনের মিছিলে “ ছি ছি হাসিনা, লজ্জায় বাচিনা” ও বাংলাদেশ হারেনি, হেরেগেছে হাছিনা, স্লোগান ওঠে। বাদী মনে করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগানে দেশ, প্রধানমন্ত্রী ও জনগনের মানহানি হয়েছে। এ ঘটনায় দন্ড বিধি ৫০০ ধারায় মানহানির অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












