ইন্টারনেট সংযোগে বাধাদানকারী স্থানীয় সন্ত্রাসী ও নেটওয়ার্ক এলাকায় দখলদারদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
রোববার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি এস এম জুলফিকার রহমান বলেন, ‘আমরা ইন্টারনেট ব্যবসায়ীরা দেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখে চলেছি। তবে রাজধানীর কিছু কিছু এলাকায় কিছু অবৈধ ব্যবসায়ী ও স্থানীয় সন্ত্রাসীদের কাছে আজ ইন্টারনেট সেবা হুমকির মুখে পড়েছে। অবৈধ ব্যবসায়ী ও সন্ত্রাসীদের এলাকা দখল এবং এককভাবে ব্যবসা নিয়ন্ত্রণের কারণে জিম্মি হয়ে পড়েছেন ইন্টারনেট গ্রাহকরা’।
তিনি বলেন, বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের হাতে ইন্টারনেট ক্যাবল কাটা ও যন্ত্রপাতিসহ বক্স খুলে নেওয়া, ইন্টারনেট সংযোগ প্রদানে বাধা দান ও নেটওয়ার্ক কর্মীদের শারীরিক অত্যাচার এখন নৈমিত্তিক ঘটনা হতে দাঁড়িয়েছে। ফলে উন্নত গ্রাহক সেবা প্রদান বিঘ্নিত হচ্ছে’।
তিনি আরও বলেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বাধাগ্রস্ত হবে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও কমে যাবে। তাই এ সমস্যা সমাধানের দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ কামাল উদ্দীন আহমেদ সেলিম, সহ সভাপতি মোরশেদুর রহমান, রোকনুজ্জামান সুজন, অর্থ সম্পাদক মনজুরুল হক খান ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার আহমেদ মিঠু প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












