মিলান থেকে তুহিন মাহামুদ: দীর্ঘ দিনের সকল জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ১৭ মে ইতালির মিলানোস্থ মাদারীপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ ৫১ সদস্যের পাঁচটি পদের নাম ঘোষনা করা হয়।
অন্যরা হলেন সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী নেছার উদ্দিন.সাংগঠনিক সম্পাদক রিমন মোল্লা এবং আজম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলার সম্মানিত সদস্য ফারুক খান।
এছাড়াও বক্তব্য রাখেন প্রবীণ ব্যক্তিত্ব আকরাম হোসেন, মজিবুর রহমান হারিজ এবং নাজমুল কবির জামান। এই কমিটি গঠনের মধ্য দিয়ে কেবল মাদারীপুর জেলারই নয় বরং ইতালির মিলান কমিউনিটির আকরাম ও হারিজ গ্রুপিং রাজনীতির স্থায়ী সমঝোতা ও সমাধান হলো।
এ সময়ে আকরাম হোসেন এবং মুজিবুর রহমান হারিজ সহ মাদারীপুর এর শীর্ষ স্থানীয় নেত্রীবৃন্দ হাতে হাত রেখে সকল দ্বিধা- দ্বন্দ্ব ভুলে আগামী দিনে এক সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।দীর্ঘদিনের বিভক্তির স্থায়ী সমাধান এবং মাদারীপুর জেলা কমিটির ঘোষনা করায় মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান কে সবাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় মাদারীপুর জেলার পাঁচটি থানার শীর্ষ স্হানীয় নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
এদিকে নব গঠিত কমিটির নেত্রীবৃন্দদের কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালির সভাপতি সংবাদ শ্রমিক রিয়াজুল ইসলাম কাওছার এসময়ে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব তুহিন মাহমুদ, সম্মানিত সদস্য জালাল হাওলাদার, অর্থ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ সুমন প্রমূখ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











