Menu |||

ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার প্রশ্নে ব্রিটেনে গণভোট ২৩শে জুন

অগ্রদৃষ্টি ডেস্কঃ ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে কিনা এ প্রশ্নে এ বছর জুন মাসের ২৩ তারিখে এক গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

গতকাল রাতে ইইউতে ব্রিটেনের অবস্থান নিয়ে ব্রাসেলসে এক সমঝোতার পর আজ মন্ত্রিপরিষদের এক বৈঠক শেষে মিস্টার ক্যামেরন এ ঘোষণা দিলেন।

তিনি বলছেন, ইইউতে ব্রিটেনের বিশেষ মর্যাদা নিশ্চিত হবার পর তার মন্ত্রিসভা এখন ইউরোপিয়ান ইউনিয়নের অংশ হিসেবে থাকার পক্ষে মত দিয়েছে।

শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও মন্ত্রিপরিষদের জরুরী বৈঠক ডেকে যেভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে এই গণভোটের তারিখ ঘোষণা করতে হলো, তা থেকেই এর গুরুত্বটা স্পষ্ট।

এর আগে শনিবার মন্ত্রিপরিষদের এরকম জরুরী বৈঠক বসেছিল ১৯৮২ সালে ফকল্যান্ড যুদ্ধের সময়।

ব্রাসেলসের বৈঠক থেকে ফিরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে সমঝোতায় তিনি পৌঁছেছেন, তা মন্ত্রিপরিষদের বৈঠকে ব্যাখ্যা করেছেন ডেভিড ক্যামেরন।

আর তারপর দশ নম্বর ডাউনিং স্ট্রীটে সাংবাদিকদের সামনে তিনি গণভোটের তারিখ ঘোষণা করেন।

ডেভিড ক্যামেরন বলেন, তিন বছর আগে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী এই গণভোটের তারিখ ঘোষণা করছেন। তিনি বলেন, ব্রিটেনের জনগণই এখন ইউরোপের প্রশ্নে সিদ্ধান্ত নেবেন, এবং জনগণ যে সিদ্ধান্তই নিক, তিনি তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালাবেন।

তিনি আরও বলেন, যদিও জনগণই সিদ্ধান্ত নেবেন, তারপরও তিনি মনে করেন ব্রিটেন যদি ইউরোপীয় ইউনিয়নেই থাকে, সেটাই ব্রিটেনের জন্য ভালো, এবং জনগণের কাছে তিনি সেই সুপারিশই করছেন।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মিস্টার ক্যামেরন যে সমঝোতায় পৌঁছেছেন, তার ফলে ব্রিটেন তার নিজস্ব মূদ্রা পাউন্ডেই থাকতে পারবে, এবং ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যত রাজণৈতিক একত্রীকরণ থেকে আলাদা থাকতে পারবে।

এছাড়া ইউরোপের অন্য দেশ থেকে আসা অভিবাসীদের জন্য সরকারী সুযোগ সুবিধা সীমিত করে দিতে পারবে।

এখন পর্যন্ত যা খবর, তাতে মন্ত্রিপরিষদের বেশিরভাগ সদস্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই সমঝোতা মেনে নিয়েছে। কিন্তু মন্ত্রিপরিষদের অনেক সদস্য এর বিরোধিতাও করছেন।

তারা মনে করছেন, মিস্টার ক্যামেরন ইউরোপীয় ইউনিয়ওেনর কাছ থেকে যে ছাড় আদায় করবেন বলে কথা দিয়েছিলেন, তাতে তিনি ব্যর্থ হয়েছেন।

ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এই প্রশ্নে এখন স্পষ্টতই বিভক্ত।

কিন্তু ডেভিড ক্যামেরনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন ব্রিটেনের সাড়ে চার কোটি ভোটারকে ইউরোপে থাকার পক্ষে ভোট দিতে রাজী করানো।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত প্রবাসী কবি ও সাহিত্যিক সঞ্জীব ভদ্র চন্দন আর নেই, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের শোক প্রকাশ

প্রবাসের গণ্ডি পেরিয়ে এবার জন্মভূমির সেবায় কামাল হোসেন ভূঁইয়া

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

» গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

» কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

» খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

» কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

» কুয়েত গাউছিয়া কমিটি ফাহাহিল শাখার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

» টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

» মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা

» কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

» বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার প্রশ্নে ব্রিটেনে গণভোট ২৩শে জুন

অগ্রদৃষ্টি ডেস্কঃ ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে কিনা এ প্রশ্নে এ বছর জুন মাসের ২৩ তারিখে এক গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

গতকাল রাতে ইইউতে ব্রিটেনের অবস্থান নিয়ে ব্রাসেলসে এক সমঝোতার পর আজ মন্ত্রিপরিষদের এক বৈঠক শেষে মিস্টার ক্যামেরন এ ঘোষণা দিলেন।

তিনি বলছেন, ইইউতে ব্রিটেনের বিশেষ মর্যাদা নিশ্চিত হবার পর তার মন্ত্রিসভা এখন ইউরোপিয়ান ইউনিয়নের অংশ হিসেবে থাকার পক্ষে মত দিয়েছে।

শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও মন্ত্রিপরিষদের জরুরী বৈঠক ডেকে যেভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে এই গণভোটের তারিখ ঘোষণা করতে হলো, তা থেকেই এর গুরুত্বটা স্পষ্ট।

এর আগে শনিবার মন্ত্রিপরিষদের এরকম জরুরী বৈঠক বসেছিল ১৯৮২ সালে ফকল্যান্ড যুদ্ধের সময়।

ব্রাসেলসের বৈঠক থেকে ফিরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে সমঝোতায় তিনি পৌঁছেছেন, তা মন্ত্রিপরিষদের বৈঠকে ব্যাখ্যা করেছেন ডেভিড ক্যামেরন।

আর তারপর দশ নম্বর ডাউনিং স্ট্রীটে সাংবাদিকদের সামনে তিনি গণভোটের তারিখ ঘোষণা করেন।

ডেভিড ক্যামেরন বলেন, তিন বছর আগে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী এই গণভোটের তারিখ ঘোষণা করছেন। তিনি বলেন, ব্রিটেনের জনগণই এখন ইউরোপের প্রশ্নে সিদ্ধান্ত নেবেন, এবং জনগণ যে সিদ্ধান্তই নিক, তিনি তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালাবেন।

তিনি আরও বলেন, যদিও জনগণই সিদ্ধান্ত নেবেন, তারপরও তিনি মনে করেন ব্রিটেন যদি ইউরোপীয় ইউনিয়নেই থাকে, সেটাই ব্রিটেনের জন্য ভালো, এবং জনগণের কাছে তিনি সেই সুপারিশই করছেন।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মিস্টার ক্যামেরন যে সমঝোতায় পৌঁছেছেন, তার ফলে ব্রিটেন তার নিজস্ব মূদ্রা পাউন্ডেই থাকতে পারবে, এবং ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যত রাজণৈতিক একত্রীকরণ থেকে আলাদা থাকতে পারবে।

এছাড়া ইউরোপের অন্য দেশ থেকে আসা অভিবাসীদের জন্য সরকারী সুযোগ সুবিধা সীমিত করে দিতে পারবে।

এখন পর্যন্ত যা খবর, তাতে মন্ত্রিপরিষদের বেশিরভাগ সদস্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই সমঝোতা মেনে নিয়েছে। কিন্তু মন্ত্রিপরিষদের অনেক সদস্য এর বিরোধিতাও করছেন।

তারা মনে করছেন, মিস্টার ক্যামেরন ইউরোপীয় ইউনিয়ওেনর কাছ থেকে যে ছাড় আদায় করবেন বলে কথা দিয়েছিলেন, তাতে তিনি ব্যর্থ হয়েছেন।

ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এই প্রশ্নে এখন স্পষ্টতই বিভক্ত।

কিন্তু ডেভিড ক্যামেরনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন ব্রিটেনের সাড়ে চার কোটি ভোটারকে ইউরোপে থাকার পক্ষে ভোট দিতে রাজী করানো।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত প্রবাসী কবি ও সাহিত্যিক সঞ্জীব ভদ্র চন্দন আর নেই, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের শোক প্রকাশ

প্রবাসের গণ্ডি পেরিয়ে এবার জন্মভূমির সেবায় কামাল হোসেন ভূঁইয়া

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Fri, 28 Aug.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।