জ্ঞান চর্চা, শিল্পকলা আর আরাধ্যা বিদ্যা দেবী সরস্বতী পূজা উপলক্ষে আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ১২০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার গৈলা মডেল ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামে সে^চ্ছাসেবী সংগঠন ইউনাইটেড ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, সাবেক চিফ হুইপ আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র কনিষ্টপুত্র বরিশাল জেলা আওয়ামী লীগ নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। ইউনাইটেড ক্লাবের সভাপতি সজল রায়ের সভাপতিত্বে প্রাক-প্রাথমিক, পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি’র ১২০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ নেতা আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত। আরও বক্তব্য রাখেন উপজেলা গৈলা মডেল ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, যুবলীগ সভাপতি মো. সাইদুল সরদার, সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সম্পাদক জাকির পাইক, ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক জয় রায় প্রমুখ। শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












