ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কো¤পানী লিমিটেডের মধ্যে সম্প্রতি তিতাস কনফারেন্স রুমে এক চুক্তি স্বাক্ষরিত হয়।
ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম শহিদুল ইসলাম ও তিতাসের ব্যবস্থাপনা
পরিচালক ইঞ্জিঃ মীর মসিউর আহমেদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সকল শাখাসমূহের মাধ্যমে ব্যাংকের কর্পোরেট ক্যাশ ম্যানেজমেন্ট ও মার্কেটিং ডিভিশনের তত্ত্বাবধানে তিতাস গ্রাহকদের সকল প্রকার বিল সংগ্রহ ও পরিশোধ করা যাবে এবং তাৎক্ষনিক লেনদেনের তথ্য অনলাইনে বিটিসিএল কে অবহিত করা যাবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবির ইভিপি এবং ব্রা কন্ট্রোল ও ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান জনাব আবু সাদেক মিয়া, ইউসিবির এফভিপি ও কাওরানবাজার
শাখার প্রধান জনাব আলমগীর কবির, হেড অব কর্পোরেট রিলেশনশিপ অব কর্পোরেট ক্যাশ ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং ডিভিশন জনাব তারেক উদ্দিন, তিতাসের কো¤পানী সেক্রেটারি জনাব মুস্তাক আহমেদ ও তিতাসের ডিরেক্টর ফিন্যান্স জনাব শংকর কুমার দাসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ক্যাপশনঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন
কো¤পানী লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর করেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম
শহিদুল ইসলাম ও তিতাসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিঃ মীর মসিউর আহমেদ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












