ডেস্ক নিউজ: আসন্ন এ্যাশেজ সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে আমন্ত্রণমূলক একাদশের হয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসন। অস্ট্রেলিয়ান গণমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে আজ এ কথা বলা হয়েছে।
সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে আজ শুরু হওয়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের দুই দিনের প্রস্তুতি ম্যাচে জনসনকে খেলার প্রস্তাব দেয়া হয়েছিল। মূলত আসন্ন বিগ ব্যাশ লীগের (বিবিএল) প্রস্তুতি হিসেবে তাকে এ ম্যাচে খেলতে বলা হয়েছিল।
৩৬ বছর বয়সী বাঁ-হাতি এ পেসার ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো বিশ্বব্যাপী ঘরোয়া টি-২০ লীগ খেলছেন। এ্যাশেজ সিরিজ শুরু হওয়ার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী ইংর্যান্ড।
ব্রিজবেনে ২৩ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে।(বাসস)
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












