আশুলিয়া (ঢাকা) থেকে জাকির সিকদার : আশুলিয়ায় বাংলা নববর্ষে বৈশাখী শাড়ী না পেয়ে স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। শুক্রবার বিকেলে নরশিংহপুর বুড়িপাড়া এলাকায় জনৈক নূর মোহাম্মদ সরকারের ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ বিথী আক্তার (২৬) বুড়িপাড়া এলাকায় স্বামী মো. শাহিনের সাথে ভাড়া বাসায় থাকতো। সে ঠাঁকুরগাও জেলার ওবায়দুর রহমানের কণ্যা। নিহতের প্রতিবেশীরা জানায়, গত বৃহস্পতিবার পহেলা বৈশাখ উপলক্ষে স্বামী শাহিনের নিকট বৈশাখী শাড়ী কিনে দেওয়াকে কেন্দ্র করে প্রচন্ড ঝগড়া হয়। এঘটনার পর শুক্রবার সকালেও স্বামী শাহিনের সাথে নিহত বিথীর আবারো একই ব্যাপার নিয়ে ঝগড়া বাঁধে। এসময় শাহিন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে নিহত ওই গৃহবধূ নিজ কক্ষের দরজা আটকে দিয়ে নিজেকে বিকেল পর্যন্ত আবদ্ধ করে রাখে। এরপর দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাওয়ায় স্থানীয়দের নিকট ব্যাপারটি সন্দেহজনক মনে হয়। এসময় অনেক ডাকাডাকির পর ভেতর থেকে দরজা না খুললে জানালা দিয়ে গৃহবধূ বিথীকে সিলিংয়ের সাথে ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। এসময় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামীকে
শাহিনকেও আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আহাদ হোসেন জানান, স্বামীর সাথে অভিমান করেই ওই গৃহবধূ আতœহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












