আশুলিয়া থেকে জাকির সিকদার: সাভার উপজেলার আশুলিয়ায় নিজ সন্তানকে হত্যা চেষ্টার অভিযোগে বাবা ও সৎ মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকালে আউকপাড়া আদর্শ গ্রাম থেকে তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশ। তারা হলেন বাবা সেলিম মিয়া ও সৎ মা রোকসানা।
পুলিশ জানায়, গত ২৪ জুলাই তিন বছরের শিশু আকাশকে শ্বাসরোধ করে ওয়্যারড্রপের ভিতর রেখে হত্যার চেষ্টা করে বাবা সেলিম ও সৎ মা রোকসানা। তাদের ঘরের ভিতর থেকে গোঙ্গানীর শব্দ পায় প্রতিবেশীরা। পরে স্থানীয়রা ওই ঘরে গিয়ে ওয়্যার ড্রয়ারের তালা ভেঙ্গে ড্রয়ার খুলে বস্তাবন্দি থাকা শিশু আকাশকে উদ্ধার করে। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। এ ঘটনায় শিশু আকাশের আপন মা রুপা ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগে স্বামী সেলিম ও সৎ মা রোকসানার নামে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। পরে গতকাল সকালে আশুলিয়ার আউকপাড়ার আদর্শ গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ। শিশুকে হত্যা চেষ্টার কথা স্বাকীর করেছে বাবা ও সৎ মা।
বিষয়টি নিশিচত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান আপন সন্তানকে হত্যার চেষ্টার অভিযোগে বাবা এবং তার দ্বিতীয় স্ত্রীকের আটক করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












