পৃথিবীর মানুষের জীবন পরিচালনার একমাত্র স্বয়ং সম্পূর্ণ গ্রন্থ হল আল-কুরআন। এই পবিত্র মহাগ্রন্থ আল-কুরআনের বহু সংখ্যক ছাপানো ও হস্তলিখিত পাণ্ডুলিপি রয়েছে। তারপরও বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় অনূদিত করে উন্নতভাবে ছাপানো হচ্ছে পবিত্র কুরআনের অসংখ্য পাণ্ডুলিপি।
তারই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের অন্যতম আধুনিক দেশ সংযুক্ত আরব আমিরাতের ধর্ম ও রাবওয়াহ সংস্থা এই পবিত্র মহাগ্রন্থ আল-কুরআনের ব্যাপক প্রচার ও প্রসারের স্বার্থে কুরআনের এক কোটি পাণ্ডুলিপি ছাপানোর কথা জানিয়েছে।
গত ১৬ মে সংযুক্ত আরব আমিরাতের ধর্ম ও রাবওয়াহ সংস্থার প্রধান মুহাম্মাদ মাতার আল কায়বি-এর সঙ্গে সংস্থাটির প্রিন্ট ও বিতরণ বিভাগের নির্বাহী পরিচালক এবং কুরআন প্রিন্ট সেন্টার ‘মুহাম্মাদ বিন রাশিদ’-এর প্রতিনিধি ফয়সাল সালেম বিন হায়দার-এর মধ্যে কুরআনের এক কোটি পাণ্ডুলিপি ছাপানোর চুক্তি সাক্ষর হয়।
জানা গেছে, পবিত্র কুরআনের এ সব পাণ্ডুলিপি সব বয়সের মানুষের উপযোগী করেই ছাপানো হবে। বিভিন্ন সাইজে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে উন্নতমানের কাগজে প্রিন্ট করা হবে এই এক কোটি পবিত্র আল-কুরআনের পাণ্ডুলিপি।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












