আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে বেশিরভাগই সেনা বলে জানা গেছে। আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানায়।
বুধবার সকালে দেশটির রাজধানী আলজিয়ার্সের কাছে একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি বিধ্বস্ত হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ‘ইলিউশন টু-সেভেন্টি সিক্স’ নামের বিমানটিতে বেশিরভাগই সেনা সদস্য ছিলেন।
এ ঘটনায় আহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দেশটিতে এর আগে চার বছর আগে এক সামরিক বিমান দুর্ঘটনায় প্রায় ৭৭ জন নিহত হন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












