অগ্রদৃষ্টি ডেস্ক: এক সপ্তাহ ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম। সোমবার (২১ নভেম্বর) থেকে দেশের বাজারে নতুন মূল্যে স্বর্ণ বিক্রি হবে। নতুন মূল্যে প্রতি ভরি স্বর্ণে ছয়শ’ থেকে এক হাজার টাকা পর্যন্ত কমেছে।
এর আগে স্বর্ণের দাম কমানো হয়েছে চলতি বছরের ১৪ নভেম্বর।
রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে বলে বাজুস দাবি করছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৪৫ হাজার ৮শ’ ৯৮ টাকা। রোববার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৪৬ হাজার ৮শ’ ৮৯ টাকা।
অর্থাৎ প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম কমেছে ৯শ’ ৯১ টাকা।
সোমবার থেকে পরবর্তী দাম নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৪৩ হাজার ৮শ’ ৫৬ টাকায়। আগে দাম ছিল ৪৪ হাজার ৬শ’ ৭৩ টাকা। এ মানের ভরিপ্রতি ৮শ’ ১৬ টাকা কমেছে।
আর ১৮ ক্যারেটে ৫শ’ ৮৩ টাকা কমে ভরি প্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৩৭ হাজার ৯শ’ ৮ টাকা। আগে দাম ছিল ৩৮ হাজার ৪শ’ ৯১ টাকা।
আর সনাতন পদ্ধতির ভরিপ্রতি ২৫ হাজার ১৯ টাকা। রোববার পর্যন্ত বিক্রি হয়েছে ২৬ হাজার ১০ টাকায়। অর্থাৎ ভরিতে ৯শ’ ৯০ টাকা কমেছে।
তবে স্বর্ণের দাম কমলেও সোমবার থেকে বাড়বে রুপার দাম। রোববার পর্যন্ত ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার দাম ছিল এক হাজার ২২৫ টাকায়। বাড়তি মূল্যে ভরিতে বাড়ছে ১শ’ ১৭ টাকা।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












