বুধবার রাতে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তাদের মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়। ফলে বুধবার থেকেই তাদের ফাঁসির দিন গণনা শুরু হয়েছে।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আহমেদ চৌধুরী জানান, বুধবার রাতে মুফতি হান্নানের মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে। তিনি মার্সি পিটিশন করবেন বলে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু তিনি আমাদের এখনও কিছু জানাননি। আইন অনুযায়ী তিনি মোট সাতদিন সময় পাবেন।
সে হিসেবে আরও ছয়দিন সময় পাবেন মুফতি হান্নান।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান জানিয়েছেন, বুধবার রাতেই মুফতি হান্নানকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে। তখন তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু এখনও লিখিত আবেদন করেননি।
উল্লেখ্য, আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা মামলার রায়ে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর নিম্ন আদালত মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড দেন। এরপর তারা উচ্চ আদালতে আবেদন করেন। মামলার সকল আনুষ্ঠানিকতা শেষে গত মঙ্গলবার তাদের মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় প্রকাশিত হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












