স্পোর্টস ডেস্ক: ২০১০ সালে লডস টেস্টে ফিক্সিংয়ের পর নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আমির। এরপর বেশ কিছু টেস্ট সিরিজে অংশ নিলেও ইনিংসে ৫ উইকেটের দেখা পাননি তিনি। তবে ক্যারিবীয়দের বিপক্ষে চলমান সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই হৈ-চৈ ফেলে দেওয়া এই পেসার।
জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিসের বিপক্ষে প্রথম দিনেই নিয়েছিলেন ৩ উইকেট। শনিবার আরও দু’টি উইকেট তুলে ইনিংসে ৫ উইকেটের দেখা পেলেন আমির। দ্বিতীয় টেস্টের বৃষ্টির কারণে ১১ ওভার ৩ বল খেলা হয়েছে। এদিন দুই উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ৩৪ রান যোগ করেছে ক্যারিবীয়রা। দু’টি উইকেটই পেয়েছেন আমির।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিসের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ২৭৮ রান। হাতে আছে এক উইকেট।
সূত্র: ইএসপিএন ক্রিকইনফো
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












