” আমার নাম শ্রমিক “
ডা: ফারহানা মোবিন
এই দালান কোঠার মাঝে
আমার রক্ত আর ঘাম,
লেখা হয়নি কোথাও
আমার এক বিন্দু নাম।
এই পিচ ঢালা পথে
জড়িয়ে আছে আমারই রক্ত,
নিজেরা ভেংগে চূড়ে,
এই পথ কে করেছি শক্ত।
ঐ বিশাল অট্টালিকার বালু
পাথরে আমাদেরই ঘাম,
হা ভাতের মানুষ আমরা,
বাড়েনি আমাদের ইনকাম।
কখনো প্রবাসে, কখনো দেশে,
টেনেছি সংসার এর ঘানি,
নীরবে নিভৃতে, অসহায় হয়ে
ফেলেছি চোখের পানি।
সে পানি দেখার নেইতো
আজকে আর কেউ,
মনের মাঝে ভেসেছে
অনেক আশার ঢেউ।
রোদ, বৃষ্টি আর ঝড়ে পুড়ে
আমাদের নিত্য নিয়তি,
কোন দফতরে পৌঁছে না
আমাদের দাবীর মিনতি।
আামাদের নাম শ্রমিক,
আমাদের নাম অভাব,
কেউ বোঝেনা হায়,
আমাদের মনোভাব।
আমরাও বাচতে চাই,
একজন মানুষের মতো,
জেগে ওঠো শ্রমিকেরা,
লাথি খেয়েছো যতো।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












