আমি ভীষণ দৃষ্টি নন্দন । ধনী দরিদ্র সবার জন্য, খাবারের মেনু তে আমি খুব দরকারি । কিন্তু আমার জন্য এখন চোখের পানি ফেলতে হয় । আমার দাম এখন মাছ মাংসের সমান । আমার এক কেজির দাম ৩০০ টাকা ।
আমি কি করবো বলো ???
অসহায় কিছু মানুষ নিরুপায় হয়ে , আমাকে কিনতে পারে না । শূন্য নিঃস্ব পরিবারের পান্তা ভাতে আমি ছিলাম অবিচ্ছেদ্য অংশ ।
আজ আমি সেই সব পরিবারের সদস্যদের জন্য কিছুই করতে পারছি না । আগে আমার ঝালে তোমাদের চোখের পাতা ভারী হতো , এখন তোমাদের পান্তা ভাতে আমি নেই । শূন্যতা আমাকে উপহার দিয়েছে, এক বুক হাহাকার ।
আজ আমার আর কোন ঝাল নেই ।
আমার মন ভরা অসহায়ত্ব ।
তোমাদের পুরানো বাকা হয়ে যাওয়া পান্তা ভাতের থালা তে নেই আমি ।
আমার নাম ” কাঁচা মরিচ “,
আমি এক হাহাকার ।
ফারহানা মোবিন ।
চিকিৎসক ও লেখক ।
২৮.১০.১৭
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












