স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে বৃহস্পতিবার একমাত্র ম্যাচে কিংস ইলাভেন পাঞ্জাবকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রোহিত শর্মার দল।
টস হেরে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলার অসাধারণ সেঞ্চুরি ও শেষের দিকে অধিনায়ক ম্যাক্সওয়েলের ১৮ বলে ঝড়ো ৪০ রানের ওপর ভর করে ৪ উইকেটে ১৯৮ রান করে কিংস ইলেভেন পাঞ্জাব। মুম্বাইয়ের হয়ে ৪৬ রানে ২ উইকেট নেন মিচেল ম্যাকক্লেনেঘন। এছাড়া জসপ্রীত বুমরাহ ৩০ রানে ১ উইকেট নেন।
পাঞ্জাবের দেয়া ১৯৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৭ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় মুম্বাই। ওপেনার পার্থিব প্যাটেল ৩৭, জস বাটলার ৭৭ ও নীতীশ রানা ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন।
এদিনের জয়ের ফলে মুম্বাই ৬ ম্যাচে ৫টি জিতে লিগ তালিকায় শীর্ষে চলে গেল। অন্যদিকে পাঞ্জাব ৬ ম্যাচে ২টি জয়েই আটকে রইল।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












