এম, এ মন্নান, সংযুক্ত আরব আমিরাত: চট্টগ্রাম দক্ষিণ জেলার অভিবাবক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযুদ্ধা বীর চট্টলার সিংহ পুরুষ জননেতা আলহাজ্জ মোছলেম উদ্দিন আহম্মদের উপর রাজনৈতিক প্রতিহিংসা মূলক প্রান নাশের হামলার তীব্র নিন্দা ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে এক প্রতিবাদ সভা করেছে সংযুক্ত আরব আমিরাতের চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামীলীগ। আবুধাবীর মোচ্ছাফ্ফাস্হ রেড় চিলি রেস্টুরেন্টে গত ২০শে নভেম্বর সংগঠনের আহ্বায়ক জনাব, আব্দুল মোতালের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সদস্য সচিব বেলায়েত হোসেন হিরোর পরিচালনায় এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সেলিম, দেলোয়ার হোসেন মোহাম্মদ মহিউদ্দিন, সংগঠনের সিনিয়র সদস্য জহিরুল ইসলাম, বেলাল মোহাম্মদ মামুন নূর, সজীব তালুকদার, মোরশেদুল আলম, অহিদুল আলম মোহাম্মদ শওকত, মোহাম্মদ খোকন প্রমূখ । সভাপতি তার বক্তব্যে বলেন, আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ একজন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের অভিভাবকই নন, তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তি যুদ্ধে অংশ নেন। তিনি একজন মুক্তিযুদ্ধা, আর একজন মুক্তিযুদ্ধের উপর হামলা করা মানে স্বাধীনতার বিরুদ্ধে হামলা করা। আমরা এর তীব্র নিন্দা ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। বক্তারা এ গঠনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরও বক্তব্য রাখেন এবং বিচার দাবী করেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












