সিলেট বিভাগ প্রবাসী সমিতির উদ্যোগে গত ৬ জানুয়ারী ২০১৭ আবুধাবির একটি স্থানীয় হোটেলে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আহবায়ক মোঃ বেলাল উদ্দীনের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক সারওয়ার চৌধুরী সংগঠনের গঠনতন্ত্র পেশ করেন।
সভায় গঠনতন্ত্রের উপর আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জাহাঙ্গীর খান, মোঃ জসিম উদ্দিন, স্বপন আহমেদ, সুহেল আহমেদ, এস কে আলাউদ্দীন, ফয়ছল আহমেদ, ফয়সল চৌধুরী, সাজিদুর রহমান সাচ্চু, মোয়াজ্জেম হোসেন প্রমুখ। পরে সভায় উপস্থিত সকলে আলোচনায় অংশ নেন। সংগঠনের সচিব মির্জা ইমাম ও সংবিধান প্রণেতা সারওয়ার চৌধুরী গঠনতন্ত্রের বিভিন্ন ধারা উপধারার উপর উত্থাপিত প্রশ্নের উত্তর দেন। পরে সকলের সম্মতিক্রমে গঠনতন্ত্র অনুমোদন হয়।
সভায় আহবায়ক কমিটির তিন জন করে চার গ্রুপে বার জনের উপর সদস্য সংগ্রহের দায়িত্ব দেয়া হয়। সভায় সবশেষে বিশেষ আনন্দ আয়োজনে ছিল আহবায়ক বেলাল উদ্দীনের জন্মদিন পালন। তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান উপস্থিত সকলে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












