আন্তর্জাতিক ডেস্ক : আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে স্পেনের স্বায়ত্বশাসিত অঞ্চল কাতালোনিয়ার পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচন। আর এতে একমাত্র প্রার্থী স্বাধীনতাপন্থি নেতা কার্লেস পুজদেমন। যিনি এখন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বসবাস করছেন। তার জয় পাওয়াটা সময়ের ব্যাপার হলেও তাতে বাধা দাঁড়িয়ছে আদালত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, স্পেনের একটি সাংবিধানিক আদালত বলেছে, বাইরে থেকে অঞ্চলটির পার্লামেন্টের নেতৃত্ব দিতে পারবেন না তিনি। আদালতের কাছে স্পেন সরকারের আবেদনের প্রেক্ষিতে এমন আদেশ দেয়া হয়। এতে বলা হয়, দেশের বাইরে থেকে শপথ নিতে পারবেন না কাতালুনিয়ার প্রেসিডেন্ট। হাজির থাকতে হবে সশরীরে।
পুজদেমনের সমর্থকদের দাবি বাইরে থেকেও প্রযুক্তির মাধ্যমে ভিডিও লিঙ্কে সংযুক্ত থেকেও দায়িত্ব পালন করতে পারবেন তিনি। তবে স্পেন বলছে কোনও ‘পলাতক’ আঞ্চলিক পার্লামেন্টের নেতৃত্ব দিতে পারেন না।
এর ফলে ফের অনিশ্চয়তায় পড়লো কাতালুনিয়ার সরকার গঠন প্রক্রিয়া। কারণ পুজদেমনের বিরুদ্ধে মাদ্রিদ রাষ্ট্রদ্রোহিতা মামলা করায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। দেশে ফিরলে ৩০ বছর পর্যন্ত সাজা হতে পারে তার। গেল ডিসেম্বরে কাতালুনিয়ার আঞ্চলিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় তার নেতৃত্বাধীন জোট।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












