খেলাধুলা রিপোর্ট: আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স।
এ নিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের ফাইনাল খেলবে ঢাকা ডায়নামাইটস। আর এবারই প্রথম ফাইনালে উঠেছে রংপুর। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশন।
ঢাকা কি পারবে শিরোপা ধরে রাখতে? নাকি মাশরাফির ছোঁয়ায় প্রথম শিরোপার স্বাদ পাবে রংপুর!
গতকাল জনসন চার্লসের সেঞ্চুরি আর ব্রেন্ডন ম্যাককালামের দাপুটে ব্যাটিংয়ে ৩৬ রানে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে নিয়েছে রংপুর রাইডার্স।
সাকিবের দল ঢাকা ডায়নামাইটসে যেমন আছেন এভিন লুইস, কিয়েরন পোলার্ড, শহিদ আফ্রিদি; রংপুরেও আছেন টি২০ দানব ক্রিস গেইল। ফর্মে ফিরেছেন ব্রেন্ডন ম্যাককালাম, জনসন চার্লসও। তাই লড়াইটা সেয়ানে সেয়ানেই হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












