ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ ২১শে জুলাই ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবেশে দেশের সকল কলেজের অধ্যক্ষরা অংশগ্রহণ করবেন।
বুধবার (২০ জুলাই) এক সরকারি তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়।
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় নারকীয় হত্যাকাণ্ড, ঈদের দিন শোলাকিয়া ঈদগাহ ময়দানসংলগ্ন স্থানে সন্ত্রাসী হামলা এবং প্রাণহানিসহ সারাদেশে নিরীহ শান্তিকামী দেশি-বিদেশি নাগরিকদের টার্গেট কিলিংয়ের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে।
একইসঙ্গে সবার মধ্যে শুভ বুদ্ধির উদয় ঘটানোর মাধ্যমে এর সন্ত্রাস ও জঙ্গিবাদের মোকাবিলাই এ সমাবেশের মূল উদ্দেশ্য বলে জানানো হয় তথ্যবিবরণীতে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












