অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় শ্রমিকলীগ নেতার স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় এক বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের ব্যবসায়ী ও উপজেলা শ্রমিকলীগ নেতা অজিত হালদারের স্ত্রী কানন হালদারকে মঙ্গলবার বিকেলে একই এলাকার আলমগীর খলিফার ছেলে বাবু খলিফা একা পেয়ে শ্লীলতাহানি ঘটনায়। ওই দিন রাতেই স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে এ বিষয়ে এক সালিশ বসলেও সে বিষয়ে কোন সুরাহা হয়নি। এর পূর্বে কাননকে একাধিবার অশালীন কথাবার্তা বলায় তার পরিবারের কাছে বিচার দিলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। তাই গতকাল বুধবার সকালে কানন হালদার বাদী হয়ে বখাটের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।











