প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় শহীদ সুকান্ত বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলার সেরাল গ্রামে শহীদ সুকান্ত বাবু স্মৃতি ক্লাবের আয়োজনে সেরাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রবীণ আ’লীগ নেতা মজিবর রহমান সেরনিয়াবাত ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম নবী সেরনিয়াবাতসহ কমিটির নেতৃবৃন্দ। এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮টি দল অংশ গ্রহণ করেন। উদ্বোধনী খেলায় অংশ নেয় সুকান্ত বাবু ক্লাব বনাম বেলুহার একাদশ। খেলায় ১-১ গোলে ড্র হয়। খেলা পরিচালনা করেন রাহাত সেরনিয়াবাত।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












