অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ হয়েছে। এব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার মধ্য শিহিপাশা গ্রামের মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ মো. শাহজাহান সরদার (৬০) বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তার পরিবার থেকে জানা গেছে, তিনি একজন মানসিক প্রতিবন্ধী। বাড়ি থেকে নিখোঁজের সময় তার গায়ে ফুলহাতার গেঞ্জি ও লুঙ্গি পরিহিত ছিল এবং তার কপালের ডান পাশে একটি টিউমার রয়েছে। নিখোঁজের পর থেকে অনেক খোজাঁখুঁজি করে তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












