বরিশালের আগৈলঝাড়ায় মন্দিরের ৫টি মূর্ত্তি ভাংচুর করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। পুলিশের উর্ধর্তন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মূর্ত্তি ভাংচুরের ঘটনায় হিন্দু প্রধান ওই এলাকার সাধারণ লোকজনের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল-বাটরা-বাহাদুরপুর সড়কের পাশে আমবাড়ি নামক স্থানে হিন্দু প্রধান এলাকায় গনেশ পাগলের মন্দির স্থাপন করে দীর্ঘ ১০বছর ধরে অনুষ্ঠান করে আসছেন স্থানীয়রা। শনিবার রাত ১০টা পর্যন্ত স্থানীয় লোকজন মন্দিরের সামনে গণেশ পাগলের বার্ষিক অনুষ্ঠান পালন সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে স্থানীয় লোকজন মন্দিরে দু’টি তালা দিয়ে সবাই বাড়িতে চলে যাবার পরে গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মন্দিরের দরজা ভেঙ্গে রাধা গোবিন্দ, পাগল চাঁন, হরিচাঁদ ঠাকুর ও মন্দিরের বাইরে বটতলায় গণেশ পাগলের মূর্ত্তি ভাংচুর করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। গতকাল রোববার সকালে মন্দিরের সেবায়েত আলোমতি এসে মূর্ত্তি ভাংচুর দেখে সবাইকে সংবাদ দেয়। বিষয়টি বিভিন্ন মহলে জানাজানির পরে গতকাল রোববার সকালে এএসপি (সার্কেল) মো. রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস ও স্থানীয় মেম্বর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মূর্ত্তি ভাংচুরের ঘটনায় ওই হিন্দু প্রধান এলাকায় সাধারণ লোকজন চরম ক্ষোভ প্রকাশ করেছে।
এ ব্যাপারে ওসি মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, মন্দির কর্তৃপক্ষকে থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












