অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় একটি বেইলি ব্রিজ ভেঙ্গে ফেলার প্রতিবাদে শিক্ষার্থী ও শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রথখোলার পূর্ব পাশের খালের উপর জনগণের যাতায়াতের সুবিধার্থে সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে একটি বেইলি ব্রিজ নির্মিত হয়েছিল। পরবর্তীতে পাকা উচু ব্রীজ নির্মাণ করায় গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরাসহ জনসাধারণ নীচু ওই বেইলি ব্রিজ দিয়ে যাতায়াত করছে। গতকাল সোমবার সকালে পুরাতন ওই বেইলি ব্রিজটি সওজ বিভাগ শ্রমিক নিয়ে ভাঙ্গতে গেলে গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ও শিক্ষকরা বিক্ষোভ মিছিল করে ব্রিজটি ঘিরে ফেলে। পরে ওই স্থানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা, প্রধান শিক্ষক মো. জহিরুল হক, ম্যানেজিং কমিটির সদস্য সরোয়ার দাড়িয়া প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












