অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জের ধরে পৃথক পৃথক স্থানে ৩ জন বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। মূমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার ও হাসপাতালে আগত রোগীর স্বজনসূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কুড়লিয়া গ্রামের গৌতম হালদারের স্ত্রী তৃপ্তি হালদার (২৭) স্বামীর সাথে পারিবারিক কলহের কারণে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। অন্যদিকে একই দিনে সন্ধ্যায় উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের জয়নাল মোল্লার মেয়ে খুকু আক্তার (১৩) পরিবারের সাথে ঝগড়া হওয়ায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। একই দিনে গৈলা গ্রামের জয়নাল সরদারের মেয়ে মিতু খানম (১৭) পারিবারিক কলহের কারণে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। ৩ জনকেই মূমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












