অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় দোকানঘর ভাংচুরসহ প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে ৬জন। গুরুতর আহত ৩জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতসূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া বাজারে বিনোদ হালদার দু’দিন পূর্বে একটি দোকানঘর তোলেন। সোমবার রাতে একই বাড়ির নীতিশ হালদার ও তার লোকজন ওই দোকানঘর ভেঙ্গে ফেলে। এসময় বিনোদ ও তার স্ত্রী বাঁধা দিলে তাদের সাথে বাকবিতন্ডার একপর্যায়ে নীতিশের লোকজন লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে বিনোদ হালদার, তার স্ত্রী মানিক্য লতা, একই বাড়ির কাকলী রানী আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। অপরদিকে মামলার ভয়ে প্রতিপক্ষ গ্র“পের নীতিশ হালদার, টুটুল হালদারও হাসপাতালে ভর্তি হয়েছে। হামলার ঘটনায় কাকলী রানী বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এঘটনায় থানার এএসআই নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












