অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়া জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার দেবী চন্দ’র সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জসীম সরদার, মলিনা রানী রায়, মেডিকেল অফিসার ডা. এসএম শাকিল, মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন, ব্র্যাক জেলা ব্যবস্থাপক আ. মালেক মিয়া, ব্র্যাক উপজেলা ম্যানেজার জাহাঙ্গীর আলম প্রমুখ।











