অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে: বরিশালের আগৈলঝাড়ায় এক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় এলাকাবাসী দুই সন্ত্রাসীকে ধরে গণধোলাই দিয়ে রাস্তায় ফেলে রাখে। তাদের উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।
ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাত জানান, সম্প্রতি গম ব্যবসায়ী কালাম মৃধার অবৈধ গম বিক্রিতে বাধা দেয়ায় ওই ব্যবসায়ী দু’লক্ষ টাকার বিনিময়ে আমাকে মারার জন্য দক্ষিণ শিহিপাশা গ্রামের মন্নান সরদারের ছেলে রিংকু এবং গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের নুরইসলাম বেপারীর ছেলে রাসেলকে ভাড়া করে। গতকাল শুক্রবার বিকেলে আগৈলঝাড়া ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাত ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দক্ষিণ শিহিপাশা শিরুর দোকানের সামনে ওঁৎ পেতে থেকে ওই দুই সন্ত্রাসী সাগরকে মারার জন্য গুলি চালায়। সাগর বাঁচার জন্য স্থানীয় সজীবের বাড়িতে দৌঁড়ে গিয়ে ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজন সন্ত্রাসী রিংকু ও রাসেলকে ধরে গণপিটুনি দেয়। পরে দু’জনকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে মূমূর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। এব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাটি শুনে তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












