বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয় ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে সভামে র সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বর্ণাঢ্য আনন্দ র্যালী শেষে শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগ নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, সাবেক ছাত্রলীগ নেতা আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, মো. সবুজ আকন, ছাত্রলীগ সহ-সভাপতি উজ্জ্বল খলিফা, সাধারণ সম্পাদক জাকির পাইক, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মল্লিক নান্না, কলেজ শাখা সম্পাদক সৌরভ মোল্লা, ছাত্র সংসদ ভিপি রাজীব ঘটক অর্ক, ইউনিয়ন ছাত্রলীগ নেতা জগদীশ ভক্ত ও সমীর মুখার্জী প্রমুখ। বিকেলে কলেজ মাঠে ঢাকা, বরিশাল ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












