অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় গৈলা উপমহাদেশের ঐহিত্যবাহী কবি বিজয় গুপ্তের মনসা মন্দির আঙ্গিনায় ৪দিন ব্যাপী রয়ানী গান আজ থেকে শুরু। বরিশালের শ্রীশ্রী মা সম্প্রদায়ের রয়ানী গান পরিবেশন করবেন বলে কবি বিজয় গুপ্তের স্মৃতি রক্ষা ও মনসা মন্দির সংরক্ষণ ও উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ জানান। তারা আরও জানান, আগামী ৩২ শ্রাবণ মঙ্গলবার মোতাবেক ১৫ আগস্ট শনিবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বাৎসরিক পূজা ও বলিদান অনুষ্ঠিত হবে। পূজান্তে ভোগের প্রসাদ বিতরণ করা হবে। দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত নারী-পুরুষ পূজারী, ভক্তবৃন্দ সারাদিন উপবাস থেকে পূজায় অংশগ্রহণ করে মা মনসার সম্মুখে তাদের মনোবাসনা ব্যক্ত পূর্বক প্রণাম করে দুধ, কলা ও ভোগের সামগ্রী প্রদান করবেন। পূজা উপলক্ষে মন্দিরে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে বলে মন্দির কমিটি সূত্রে জানা গেছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












