অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইউসুফ মোল্লার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ নেতা মো. নুরুল হক মোল্লার সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্ল¬¬াহ্। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা আ. রইচ সেরনিয়াবাত, যতীন্দ্রনাথ মিস্ত্রী, আবুল বাশার বাদশা হাওলাদার, অমিয় লাল চৌধুরী, এআর ফারুক বখতিয়ার, উপজেলা যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইলিয়াস তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাদ আজাদ ও সহ-সভাপতি আবু সালেহ লিটন সেরনিয়াবাত প্রমুখ। সভা শেষে মরহুমের রূহের মাগফেরাত কামণা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক খবর:

মেডিকেল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

শ্বাশুড়িকে হত্যার অভিযোগে জামাই গ্রেফতার

গলাচিপায় চা বিক্রি করে সংসার চলে বৃদ্ধের,আশা একটুকরো ভিটেমাটি

১ হাজারেরও কম ভোটে হেরে গেলেন হিরো আলম

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ সম্পাদক খোরশেদ

কুয়েত প্রবাসীর বাড়িতে ৩ স্বজনের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে স্রোতে ভেসে ১ যুবক সহ সাপেড় কামড়ে ও পানিতে ডুবে ১৫ জনের মৃত্যু হয়েছে

আগৈলঝাড়ায় ইয়াবা খাইয়ে বন্ধুকে দিয়ে স্কুলছাত্রী ধর্ষণ

আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন












