অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশনের উদ্যোগে ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসা আলাদাকরণ, চাকুরী জাতীয়করণ, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা শহরে মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার সকালে বাংলাদেশ ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশনের আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা অলিউল ইসলাম ও সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বাড়ৈ স্বাক্ষরিত ৬দফা দাবি সম্বলিত স্মারকলিপি শিক্ষক প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ’র কাছে প্রদান করেন।











