অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়া উপজেলা যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী গান্ধী তপাদার (৬০) দীর্ঘদিন হার্ট ও ডায়াবেটিকস সমস্যায় ভুগে শনিবার ভোর রাতে নিজবাড়িতে পরলোক গমণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনীসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের পারিবারিক সমাধিস্থলে গতকাল রোববার দুপুরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগ নেতা আ. রইচ সেরনিয়াবাত, মো. রুস্তম সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সভাপতি ও বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জসীম সরদার, সাবেক ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, আবু সালেহ লিটন, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












