অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের প্রত্যন্ত পল্লী উত্তর সাজুরিয়া গ্রামে সনাতন বিদ্যার্থী পরিষদের আয়োজনে সার্বজনীন শ্রীশ্রী কালী মন্দির প্রাঙ্গণে গত বুধবার বিকেলে বিজয়া পুনর্মিলনী ও শিক্ষার্থী উদ্দীপনা অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শতোর্ধ্ব প্রবীণ প্রাক্তন শিক্ষক শ্রী হীরালাল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জ্ঞানগর্ভ বক্তব্য প্রদান করেন ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম মানিক হাসান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের প্রভাষক দীনেশ চন্দ্র জয়ধর, প্রকৌশলী রিপন মন্ডল, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সহ-সভাপতি সুরঞ্জন মন্ডল, সবুজ মন্ডল, যমুনা জয়ধর, মনোজ মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের শেষপর্যায়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে অতিথিরা উদ্দীপনামূলক শিক্ষা উপকরণ বিতরণ করেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












