Menu |||

আগামী অর্থবছরে ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট দেয়ার পরিকল্পনা অর্থমন্ত্রীর

ডেস্ক নিউজ : অর্থমন্ত্রী এএমএ মুহিত আগামী ২০১৮-১৯ অর্থবছরে চার লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট দেয়ার পরিকল্পনা করছেন।

তিনি আজ অর্থ মন্ত্রণালয়ে সমন্বয় সভা এবং বাজেট মনিটরিং এন্ড রিসোর্স কমিটির (বিএমআরসি) সভা শেষে সাংবাদিকদের বলেন, ‘আমরা চলতি অর্থবছরের জন্য চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেছি। চলতি অর্থ বছরের সম্পূরক বাজেট হবে তিন লাখ ৭১ হাজার কোটি টাকা। আমরা পরবর্তী অর্থবছরের জন্য চার লাখ ৬৮ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করেছি।’

বাজেটের এই পরিমাণকে তিনি প্রাথমিক সূচক উল্লেখ করে বলেন, আগামী (২০১৮) ফেব্রুয়ারিতে পরবর্তী বাজেটের টাকার প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে।

মুহিত বলেন, আগামী বাজেটই হবে বর্তমান সরকারের এই মেয়াদের শেষ বাজেট। অতএব আমি মনে করি, ঠিক এখনই ওই বাজেট সম্পর্কে আমাদের ভালভাবে চিন্তা-ভাবনা শুরু করা উচিত।

তিনি বলেন, ‘আগামী বাজেটে কোন নতুন উদ্যোগ থাকবে না। সেটা কোন উচ্চাভিলাষী বাজেটও হবে না।’

অর্থমন্ত্রী বলেন, মানবসম্পদ উন্নয়নে সরকার অধিক গুরুত্বারোপ করছে বিধায় পরবর্তী বাজেটে শিক্ষা হবে সবচেয়ে অগ্রাধিকার খাত।
মুহিত বলেন, ‘এই অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন কার্যক্রম অত্যন্ত ভাল। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত অর্থবছরের তুলনায় এ বছর রাজস্ব আদায় অনেক ভাল। গত অর্থবছরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল ১১ শতাংশ। এ অর্থবছরে তা ১৩ শতাংশ হবে বলে আমারা আশা করছি।’

তিনি বলেন, সরকার রাজস্ব আদায় কার্যক্রম ত্বরান্বিত করতে সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করায় এবার করদাতার সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে।

তিনি আরো বলেন, ‘আমরা করদাতার সংখ্যা ২৫ লাখে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। কিন্তু করদাতার সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখে।

পরিকল্পনা মন্ত্রী এএইচএম মোস্তফা কামালকে উদ্ধৃত করে অর্থমন্ত্রী বলেন, শস্যের ক্ষতি হওয়া সত্ত্বেও এ বছর জিডিপি প্রবৃদ্ধি সাত দশমিক ৪ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। বাসস

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

» কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

» কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

» কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

» কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

» গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

» চিরন্তন – মোজাহার

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার স্মরণে দোয়া মাহফিল

» কুয়েতের ক্যাবড এলাকায় ৩টি অবৈধ কসাইখানা বন্ধ করল কুয়েত: ১০ বাংলাদেশি ও ভারতীয় নাগরিক গ্রেপ্তার

» কুয়েত বিমানবন্দরে সিগারেট পাচারকালে ৩ জন আটক

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

আগামী অর্থবছরে ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট দেয়ার পরিকল্পনা অর্থমন্ত্রীর

ডেস্ক নিউজ : অর্থমন্ত্রী এএমএ মুহিত আগামী ২০১৮-১৯ অর্থবছরে চার লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট দেয়ার পরিকল্পনা করছেন।

তিনি আজ অর্থ মন্ত্রণালয়ে সমন্বয় সভা এবং বাজেট মনিটরিং এন্ড রিসোর্স কমিটির (বিএমআরসি) সভা শেষে সাংবাদিকদের বলেন, ‘আমরা চলতি অর্থবছরের জন্য চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেছি। চলতি অর্থ বছরের সম্পূরক বাজেট হবে তিন লাখ ৭১ হাজার কোটি টাকা। আমরা পরবর্তী অর্থবছরের জন্য চার লাখ ৬৮ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করেছি।’

বাজেটের এই পরিমাণকে তিনি প্রাথমিক সূচক উল্লেখ করে বলেন, আগামী (২০১৮) ফেব্রুয়ারিতে পরবর্তী বাজেটের টাকার প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে।

মুহিত বলেন, আগামী বাজেটই হবে বর্তমান সরকারের এই মেয়াদের শেষ বাজেট। অতএব আমি মনে করি, ঠিক এখনই ওই বাজেট সম্পর্কে আমাদের ভালভাবে চিন্তা-ভাবনা শুরু করা উচিত।

তিনি বলেন, ‘আগামী বাজেটে কোন নতুন উদ্যোগ থাকবে না। সেটা কোন উচ্চাভিলাষী বাজেটও হবে না।’

অর্থমন্ত্রী বলেন, মানবসম্পদ উন্নয়নে সরকার অধিক গুরুত্বারোপ করছে বিধায় পরবর্তী বাজেটে শিক্ষা হবে সবচেয়ে অগ্রাধিকার খাত।
মুহিত বলেন, ‘এই অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন কার্যক্রম অত্যন্ত ভাল। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত অর্থবছরের তুলনায় এ বছর রাজস্ব আদায় অনেক ভাল। গত অর্থবছরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল ১১ শতাংশ। এ অর্থবছরে তা ১৩ শতাংশ হবে বলে আমারা আশা করছি।’

তিনি বলেন, সরকার রাজস্ব আদায় কার্যক্রম ত্বরান্বিত করতে সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করায় এবার করদাতার সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে।

তিনি আরো বলেন, ‘আমরা করদাতার সংখ্যা ২৫ লাখে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। কিন্তু করদাতার সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখে।

পরিকল্পনা মন্ত্রী এএইচএম মোস্তফা কামালকে উদ্ধৃত করে অর্থমন্ত্রী বলেন, শস্যের ক্ষতি হওয়া সত্ত্বেও এ বছর জিডিপি প্রবৃদ্ধি সাত দশমিক ৪ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। বাসস

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Mon, 1 Jun.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।