জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আগামীকাল সোমবার আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া এটি নিশ্চিত করেছেন। কাল ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে মামলাটিতে বাদী হারুনুর রশীদের জেরার জন্য দিন নির্ধারণ করা আছে। বাদীকে গত ২৩ জুলাই আংশিক জেরা করার পর বিচারক ৩ আগস্ট পরবর্তী জেরার জন্য দিন ধার্য করেন। ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশীদ। ওই মামলার অপর আসামিরা হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তৎকালীন সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। অন্যদিকে, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরো একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান। এর আগে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে ৫ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি। গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে দুর্নীতির দুই মামলায় অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

'মৃত্যুফাঁদে' ঢাকা-সিলেট মহাসড়ক: দ্রুত সংস্কারের দাবিতে সিলেটে গণঅবস্থান, হুঁশিয়ারি বিএনপির

‘দেশে ফিরে’ বিএনপির নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন তারেক: আমান

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা












