খেলাধুলা ডেস্ক : বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামতে প্রস্তুত ইংল্যান্ড ক্রিকেট দল। প্রতিপক্ষের ঘরের মাঠ হলেও, নিজেদের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক। অন্যদিকে সিরিজ জয়ে অগ্নি দৃষ্টি অলরাউন্ডার মঈন আলীর।
অ্যালিস্টার কুক জানান, ‘ঘরের মাঠে সুযোগ-সুবিধা পেতে পারে অস্ট্রেলিয়া। কিন্তু ইংল্যান্ড দলও ভালো প্রস্তুতি নিয়েছে। আত্মবিশ্বাসী আমাদের দল। আশা করছি ভাল কিছু হবে।’
ইংলিশ স্পিনার মঈন আলী জানান, ’আমি মনে করি, গ্যাবায় অ্যাশেজ সিরিজে জয়লাভের ব্যাপারে আমরা দৃঢ় প্রত্যয়ী’। দলের অলরাউন্ডার বেন স্টোকসের স্কোয়াডে না থাকায় আমরা হতাশা।’
এদিকে ঘাড়ের ইনজুরিতে পড়েছেন অস্ট্রেলিয়ান সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে ইনজুরিটা গুরুত্বর না। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজের প্রথম টেস্টেই মাঠে নামতে পারবেন ড্যাশিং এই ওপেনার। ব্যাপারটি নিশ্চিত করেছেন ওয়ার্নার নিজে।
অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ইনজুরির বিষয়ে জানান, ‘আমি বাইরের একটি শট খেলতে গিয়েছিলাম। যা বুঝতে পারিনি। তখন আমার ঘাড়ে কিছুটা টান লাগে। তখন আমি চিকিৎসা নিয়েছিলাম এবং পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আমি সুস্থ হয়ে যাবো। আমি মনে করি না, সামান্য এই ইনজুরি আমাকে সিরিজ থেকে বাইরে রাখবে
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












