এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধঃ প্রায় ছয় মাস কারাগারে থাকার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
গত শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি মুক্তি পান।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান অগ্রদৃষ্টি.কম কে তাঁর মুক্তি পাওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এর কারাধ্যক্ষ নাসির আহমেদ বলেন, মুক্ত হওয়ার পর তিনি ঢাকার দিকে রওনা হয়েছেন।
নাশকতার চার মামলায় শামসুজ্জামান দুদুকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
গত ৭ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ নাশকতার সাত মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে অন্তর্বর্তী জামিন দেন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার আদালত তা শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।
বৃহস্পতিবার আপিল বিভাগের কার্যতালিকায় রুহুল কবির রিজভীর আটটি ও শামসুজ্জামান দুদুর চারটি আবেদন শুনানির জন্য আসে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

মুন্সীগঞ্জে ফিল্মি কায়দায় কৃষিজমির মাটি লুটের অভিযোগ

সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর হামলায় আহত ১৩

ভারতীয় পানি আগ্রাসন বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

তাপদাহ: প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধের নির্দেশ

জালালাবাদ সাংবাদিক সমিতি ঢাকা'র সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্টাডি ট্রাস্ট বিএসটি'র দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত

জালালাবাদ ভবনে জালালাবাদ সাংবাদিক সমিতির সভা অনুষ্ঠিত












