খেলাধুলা ডেস্ক: দেশে প্রথমবারের মত অনূর্ধ্ব-আট বছর বয়সী শিশুদের জন্য ক্লাব পর্যায়ে প্রতিযোগিতা মূলক আসরের আয়োজন করছে বাংলাদেশ রাগবি ইউনিয়ন। আজ বৃহস্পতিবার মাঠে গড়াবে ডায়মন্ড মেলামাইন অনূর্ধ্ব-৮ কিড রাগবি লিগ।
রাগবি ইউনিয়নের উদ্যাগে ঢাকার প্রায় ২শ’ শিশুকে রাগবির প্রাথমিক কলাকৌশল শেখানো হয়েছে। যাদের মধ্যে থেকে ৬০ জন এবারের লিগে অংশ নিচ্ছে ছয় দলের হয়ে। এর মাধ্যমে, জীবনের শুরুতেই শিশুরা প্রতিযোগিতামূলক আসরে খেলার সুযোগ পাবে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে লিগ উপলক্ষে সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন রাগবি ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী।
অনুষ্ঠানে পৃষ্ঠপোষক ডায়মন্ড মেলামাইনের এমডি মোক্তার হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মশিউর রহমান সুমন, সম্পাদক সাঈদ আহমেদ ও সদস্য দ্বীন ইসলাম উপস্থিত ছিলেন।
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে অংশগ্রহণকারী সব খেলোয়াড়দের উপহার প্রদান করা হবে এবং টুর্নামেন্টর জন্য এক লাখ টাকা প্রদান করা হবে। খেলা হবে সেভেন সাইড- ১৫মিনিটের।
অংশগ্রহণকারী দলগুলো : মেরিনার ক্লাব, আগ্রাবাদ নওজেয়ান (চট্টগ্রাম), ফরাসগঞ্জ এসসি, সিলেট হিল রাগবি ক্লাব, ভিক্টোরিয়া এসসি ও আজাদ এসসি। ক্লাবগুলো খেলোয়াড়দের প্রতিদিনের যাতায়াত ও অন্যান্য সুবিধা প্রদান করবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












