স্টাফ রিপোর্টার : নগরীর বন্দরবাজারস্থ সিটি বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলায় ৩২ নং কক্ষে অবস্থিত অনলইন নিউজ পোর্টাল সিলেট মিডিয়া ডটকম অফিসে দূধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এসময় চুরেরা একটি ল্যাপটপ, একটি ট্যাব ও নগদ কিছু টাকা নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পত্রিকার সাংবাদিকরা জানান, গতকাল সন্ধায় অফিসের নিয়মিত কাজ শেষে অফিসটি তালাবদ্ধ রেখে বাসায় যাই। আজ বুধবার দুপুর ২টার দিকে অফিসে পুনরায় এসে দেখি তালা খোলা। পরে ভিতরে প্রবেশ করে দেখতে পাই আমার ড্রয়ারে রক্ষিত একটি ট্যাব (এমাজন), একটি ল্যাপটপ (ডেল) এবং ড্রয়ারে রক্ষিত বিজ্ঞাপনের টাকা অনুমানিক ১০ হাজার যথা স্থানে নেই। আমি সাথে সাথে বিষয়টি মার্কেট কর্তৃপক্ষ এবং সিলেট অনলাইন প্রেসক্লাব নের্তৃবৃন্দ ও পুলিশকে অবগত করি।
খবর পেয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।
এদিকে ঘটনা জানার পর সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি কবি মুহিত চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
এদিকে সিলেট মিডিয়ার প্রধান সম্পাদক মিসবাহ মনজুর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন।











