তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমানে প্রচলিত কোনো আইন বা নীতিমালায় সাংবাদিকতার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতার কোনো মানদণ্ড নেই। তবে বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন-১৯৭৪ সংশোধনপূর্বক সাংবাদিকতার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতার বিষয়টি অন্তর্ভুক্ত করা যায় কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।
রোববার জাতীয় সংসদে মীর মোস্তাক আহমেদ রবির এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বর্তমানে অনেক সাংবাদিক প্রাতিষ্ঠানিকভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত ও পেশার প্রতি দায়বদ্ধ বলেও জানান তিনি।
মো. নুরুল ইসলাম ওমরের অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে অনলাইন গণমাধ্যম সম্পর্কিত কোনো নীতিমালা নেই। নীতিমালা না থাকায় অনলাইনে প্রকাশিত কোনো পত্রিকা, টিভি চ্যানেল ও রেডিও চালু করার ক্ষেত্রে নিবন্ধনের বাধ্যবাধকতা সৃষ্টি করা সম্ভব হয়নি। যে কারণে অনলাইনে প্রকাশিত কোনো পত্রিকা, টিভি চ্যানেল ও রেডিওর সঠিক পরিসংখ্যান তথ্য মন্ত্রণালয়ে নেই।
তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী অনলাইনভিত্তিক গণমাধ্যমের জন্য ‘অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৫’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। নীতিমালা প্রণয়ন কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনলাইন নীতিমালা হলে এ সংক্রান্ত পত্রিকা, টিভি চ্যানেল ও রেডিওর জন্য নিবন্ধন ব্যবস্থা চালু করা সম্ভব হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












